পোস্টগুলি

শিশুকন‌্যাদের নাম

অ অংশুমতী – কিরণময়ী।  অংশুমালা –  কিরণমালা।  অংশুমালিনী –  দীপ্তিময়ী। অকৈতব‌্য –  ছলনাহীন। অকল্পিতা –  কল্পনাতীতা।  অকিঞ্চনা –  দীনা। অকুণ্ঠিতা –  অসঙ্কুচিতা।  অক্লান্তা –  ক্লান্তিহীনা।  অগ্নিবীণা  –  যে বীণা থেকে অগ্নির মতো দীপ্তিসম্পন্ন সুর বের হয়।  অগ্নিপ্রভা –  আগুনের আভাবিশিষ্টা।  অগ্নিশিখা –  আগুনের শিখা।  অগ্নিকণা –  স্ফুলিঙ্গ।  অগ্নিজা –  অগ্নিকন‌্যা।  অগ্নিশুদ্ধা –  অগ্নির স্পর্শের দ্বারা শোধিতা।  অগ্নিদীপ্তা –  আগুনের ন‌্যায় দীপ্তিময়ী।  অগ্নিদীপা –  ঐ।  অগ্নিপ্রভা –  আগুনের আভা। অগ্নিহোত্রী –  হোমকর্ত্রী।  অগ্রজা –  অগ্রজাতা, জ‌্যেষ্ঠা। অগ্রণী –  শ্রেষ্ঠা, প্রধানা।  অগ্রিমা –  শ্রেষ্ঠা, প্রধানা।  অঘোরকামিনী –  দুর্গা।  অঙ্কনা –   অঙ্কিতা –  চিত্রিতা, শোভিতা।  অঙ্গজা –  কন‌্যা।  অঙ্গনা –  সুন্দরী নারী। অচলা –  অচঞ্চলা।...